পরীক্ষামূলক সংস্করণ

আখাউড়ায় ৬০০ ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তামিম রানা (৩৫) নামে এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে আখাউড়া উপজেলা সদরের দেবগ্রাম নয়াবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তামিম রানা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৫ ব্যাটালিয়নের অধীন রাঙামাটির বরকল সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত।

তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়ার দেবগ্রাম নয়াবাজার এলাকায় অভিযান চালায় আখাউড়া থানা পুলিশের একটি দল। এ সময় তামিম রানার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আটক বিজিবি সদস্যের বিরুদ্ধে রোববার রাত ৮টার দিকে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...