পরীক্ষামূলক সংস্করণ

পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পশ্চিম এশিয়ার চলমান সংঘাত নিয়ে আলোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

সোমবার (১৯ অক্টোবর) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক হয়। পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের উদ্যোগের প্রশংসা করেন শফিকুর রহমান। সংঘাত বন্ধ ও মানুষের দুর্ভোগ লাঘবে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

ইমরান হায়দার আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতি তুলে ধরেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে।

প্রধান খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক

গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া নিয়ে সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

বিশেষ কারণে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দল পদত্যাগ চায়নি জানিয়ে তিনি মাদকের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন।

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ৯০ ফুট উঁচু জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে উদ্বোধন করা হয়েছে ২৩ একর আয়তনের আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান।

আসছে...