পরীক্ষামূলক সংস্করণ

মদপানে ২ যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরও এক যুবক অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শনি ও রোববার উপজেলার দিঘলীয়া গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত দুই যুবক হলেন দিঘলীয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮) এবং গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার রাতে মনোতোষ হালদার, কৃষ্ণকান্ত বাড়ৈ ও অনিল বাড়ৈ মদপান করেন। এরপর রাতে তিনজনই অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মনোতোষ হালদার ঢাকার পপুলার হাসপাতালে এবং রোববার কৃষ্ণকান্ত বাড়ৈ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান।

কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ জানান, দুর্গাপূজা উপলক্ষে তাঁর ভাইসহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের খাগবাড়ি গ্রামে যান। সেখানে কয়েকজন মদপান করেন। কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়লে কৃষ্ণকান্তকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁরা থানায় কোনো অভিযোগ করেননি।

মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার বলেন, পূজায় ডেকোরেটরের কাজ করতে গিয়ে তাঁর ভাই পানি জাতীয় কিছু পান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৩৩ জনে পৌঁছেছে, হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৪৬৬ জন।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সাজেক সড়কে অবরোধ পঞ্চম দিনে, সংকট সমাধানে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

পাঁচ দফা দাবিতে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ পঞ্চম দিনে গড়িয়েছে। সংকট সমাধান, যান চলাচল স্বাভাবিক করা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার সাজেকের উজবাজারে উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দলের বৈঠক করার কথা রয়েছে।

আসছে...