অল ক্রাইমস. টিভি ডেস্ক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগে জাতীয় পার্টি ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জাতীয় পার্টির দাবি, তারা ফুল ও ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকাকালে একটি দল পরিকল্পিতভাবে হামলা চালায়, যা তারা প্রতিহত করে। তবে এ ঘটনায় তাদের কেউ হতাহত হয়নি।
অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির অভিযোগ, স্লোগানকে কেন্দ্র করে জাতীয় পার্টির এক নেতা তাদের এক কর্মীর ওপর হামলা করলে উত্তেজনা বাড়ে এবং তারা প্রতিক্রিয়ায় ব্যানার ছিঁড়ে ফেলে।
ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করেছে।



