পরীক্ষামূলক সংস্করণ

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনার নালায় অজ্ঞাত যুবকের মরদেহ

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর একটি নালায় ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চরাঞ্চলে চরছিন্না নৌকাঘাটের পশ্চিম পাশে মরদেহটি দেখতে পান তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো রোববার বিকেলে যমুনা নদীর চর থেকে গবাদিপশু নিয়ে বাড়ি ফিরছিলেন কৃষকেরা। এ সময় নদীর নালায় এক যুবকের মরদেহ ভাসতে দেখেন তারা। পরে দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়।

তবে ওই যুবকের পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, যমুনা নদীর নালায় ভাসমান যুবকের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করা হচ্ছে।

প্রধান খবর

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এনসিপি। সংলাপ শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আসছে...