পরীক্ষামূলক সংস্করণ

সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতাসহ আটক ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকির হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।

গ্রেপ্তার জাকির হোসেন (৪০) সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনি সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার অন্যরা হলেন সিদ্ধিরগঞ্জ হাউজিং ফকিরবাড়ী এলাকার মামুন গাজী (৩৮), আটি হাউজিং ফকিরবাড়ী এলাকার আমির হোসেন (৩৮), আটি হাউজিং ভূমিপল্লী এলাকার হৃদয় হোসেন (২৭) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দাসের হাওলা এলাকার আমিনুল ইসলাম মুসা (৪১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সেবন এবং মাদকসেবীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক সেবন ও মাদকসেবীদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার পাঁচজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

প্রধান খবর

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে।

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান এনসিপির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এনসিপি। সংলাপ শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

ঢাকার বস্তি উন্নয়নেও বিশ্বব্যাংকের সহযোগিতায় মডেল প্রকল্পের উদ্যোগ

উপকূলীয় অঞ্চলের জীবনমান ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। ঢাকার বস্তি উন্নয়নেও মডেল প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আসছে...