পরীক্ষামূলক সংস্করণ

আরেকটি পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রজেক্ট

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বিএনপির নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী দেশের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের রোডম্যাপ তৈরি করছে সরকার। এতে পাটুরিয়া-দৌলতদিয়া প্রান্তে দেশের দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, উত্তরাঞ্চলের যানজট কমানোর জন্য দ্বিতীয় যমুনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম রুটে এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সেতু বিভাগের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০৩২ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু পাটুরিয়া ও গোয়ালন্দ সংযোগ করবে। এটি জাতীয় মহাসড়ক এন৫ ও এন৭-এর সঙ্গে সরাসরি যুক্ত হবে এবং রাজধানী ঢাকার সঙ্গে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দূরত্ব কমাবে।

যমুনা সেতুর সংযোগ সড়কগুলো ছয় লেনে উন্নীত হলেও মূল সেতু চার লেনের হওয়ায় যানজট তৈরি হচ্ছে। তাই ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম রুটে প্রতিদিন প্রায় ৩০ হাজারের বেশি যানবাহন চলাচল করে। পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানিতে গতি আনতে সেতু বিভাগ এখানে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে। এটি ভবিষ্যতে ‘আউটার রিং সার্কুলার’-এর সঙ্গে সংযুক্ত করা হবে।

বর্তমানে সেতু বিভাগের আওতায় মোট ৫৭টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতের নতুন মেগা প্রজেক্টগুলোর জন্য প্রাক্কলিত ব্যয় প্রায় ১২ লাখ ৫৯ হাজার ৯২৫ কোটি টাকা।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...