পরীক্ষামূলক সংস্করণ

ইরান হুঁশিয়ারি: আত্মসমর্পণ না করলে যুদ্ধ চলবে

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন হুমকি দিয়েছে। ইরানের সেনাবাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড বৃহস্পতিবার (২ এপ্রিল) জানিয়েছে, শত্রু দেশগুলো আত্মসমর্পণ না করলে যুদ্ধ চলবে এবং কোনো ছাড় দেওয়া হবে না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আত্মসমর্পণ না হলে হামলা আরও ভয়াবহ ও ধ্বংসাত্মক হবে।

বিবৃতিতে ইরান তাদের কৌশলগত সামরিক শক্তির ব্যাপকতার কথাও তুলে ধরেছে। শত্রুদের ধারণা তাদের মিসাইল উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং অন্যান্য বিশেষ সামরিক সরঞ্জাম সম্পর্কে সম্পূর্ণ নয়। এগুলো ধ্বংস করা শত্রুর পক্ষে কখনো সম্ভব হবে না বলে বলা হয়েছে।

খতম আল-আনবিয়ার কমান্ড আরও জানিয়েছে, যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা এখনও ব্যাপক এবং শত্রুদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। তারা স্পষ্ট করে দিয়েছে, আন্তর্জাতিক চাপ বা হুমকিতে তারা ছাড় দেবে না এবং তাদের সামরিক প্রস্তুতি শত্রুর প্রত্যাশার চেয়ে অনেক বেশি।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

মাদক অভিযানে পুলিশের দেহ তল্লাশি, যা বলছে আইন

মেহেরপুরের গাংনীতে মাদক অভিযানের আগে পুলিশের দেহ তল্লাশির ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, পিআরবির বিধান অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত করতেই এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

আসছে...