পরীক্ষামূলক সংস্করণ

মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনা ডুবে গেল বালুবাহী বাল্কহেড

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। দুর্ঘটনাটি শনিবার (৪ এপ্রিল) বেলা ১টার দিকে ঘটেছে।

স্থানীয় জেলে ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চরমোনাইর মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ‘এমভি সাব্বির-৩’ নামের লঞ্চটি। পথে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ‘মোল্লা ভাই ভাই’ নামের একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের কিছুক্ষণের মধ্যেই বাল্কহেডটি মেঘনা নদীতে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সঙ্গে সঙ্গেই স্থানীয় জেলেরা ট্রলারের মাধ্যমে বাল্কহেডে থাকা চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমভি সাব্বির-৩ লঞ্চটি কোনো ক্ষয়ক্ষতি ছাড়া গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারের প্রস্তুতি চলছে। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...