অল ক্রাইমস.টিভি ডেস্ক
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো.শফিকুল ইসলাম।
তিনি জানান, শিরীন শারমিন বর্তমানে ডিবির হেফাজতে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার স্পিকার নির্বাচিত হওয়ার পর টানা এ দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ জাতীয় নির্বাচনের পরও পুনরায় স্পিকার নির্বাচিত হন। পরে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।



