পরীক্ষামূলক সংস্করণ

হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬ সংসদে পাস

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

জেল-জরিমানার বিধান রেখে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বিলটি উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এটি পাস হয়।

আইনটি প্রণয়নের মাধ্যমে হাওর ও জলাভূমি এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সংরক্ষণে একটি পূর্ণাঙ্গ আইনি কাঠামো তৈরি হলো। এর আগে ২০২০ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর রিটের পর হাইকোর্ট জলাভূমি সুরক্ষায় দ্রুত আইন প্রণয়নের নির্দেশ দেয়।

নতুন আইনে হাওর অঞ্চলের অনিয়ন্ত্রিত উন্নয়ন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদীপথে প্রতিবন্ধকতা, বিষ ও কীটনাশকের অপব্যবহার এবং পর্যটনের নেতিবাচক প্রভাব মোকাবেলার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...