অল ক্রাইমস.টিভি ডেস্ক
নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি চর-বকজুড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাতিকে চর জঙ্গল মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন আকরাম। এ সময় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়দের দাবি, আন্ডারপাস দূরে থাকায় দ্রুত পার হতে গিয়ে তিনি রেললাইনে ওঠেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে জানিয়েছে।



