পরীক্ষামূলক সংস্করণ

রাজশাহীতে হামের উপসর্গে মৃত্যু বেড়েছে, তিন শিশুর প্রাণহানি

অল ক্রাইমস. টিভি ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত একদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ২৩ জন শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ জন।

চলতি মৌসুমে রাজশাহীতে হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা মোট ৪৮ জনে পৌঁছেছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন রোগী। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডা. শংকর কুমার বিশ্বাস আরও বলেন, হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সময়মতো টিকা গ্রহণ করা অত্যন্ত জরুরি। তিনি জানান, আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা নেওয়া গেলে প্রাণহানির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

তিনি সবাইকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের নিরাপদ রাখতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।

প্রধান খবর

আসছে...