পরীক্ষামূলক সংস্করণ

বিদেশি শ্রমিকদের ফ্রি বেতন দিচ্ছে সিংগাপুর সরকার

সিংগাপুর প্রতিনিধি

সিংগাপুর সরকার করোনা ভাইরাসের বিস্তার রোধে সেখানে বসাবসরত হাজার হাজার বিদেশী শ্রমিকদের বিলাসবহুল প্রমোদতরীতে রেখেছে।

তাঁদের সবাইকে ফ্রি খাবার, চিকিৎসাসহ মাসের বেতনও তুলে দিচ্ছে সিংগাপুর সরকার।

সিংগাপুরে বাংলাদেশী প্রবাসীদের তরুণ নেতা ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বাছট গ্রামের প্রখ্যাত পীর মরহুম আমিজ উদ্দিন বেপারীর ছেলে মুসলিম আতিক এই কথা নিশ্চিত করেছে অল ক্রাইস টিভিকে আজ।

তিনি জানিয়েছেন যে, তাঁরা বর্তমানে সিংগাপুরের বিখ্যাত প্রমোদতরী ‘মেরিনা বে ক্রেস সেন্টার সুপারস্টার এ্যাকোয়ার্সে’ আছেন।

সেখানে প্রায় দেড় হাজার বিদেশী নাগরিক আছেন। তাঁরা সবাই করোনা পজিটিভ ছিলেন আগে। তবে তাঁরা এখন সবাই সুস্থ আছেন।

মুসলিম আতিক আরো বলেন, সিংগাপুর সরকার তাদের থাকা-খাওয়া, চিকিৎসা এবং ফ্রি বেতন দিচ্ছে।

প্রমোদতরীতে বসবাসের বর্ণনা দিয়ে সে আরো জানাচ্ছে,  তাদের সবার রুমে তিন বেলায় গরম খাবার দিচ্ছে সরকার।  তের তলা এই জাহাজটির প্রতিটি রুমে বসেই সবাই সাগর দেখতে পাচ্ছেন। জাহাজের উপর ঘুরতে যাওয়ার অনুমতিও আছে।

প্রতি রুমে দুইজন করে থাকেন। নিরাপত্তার জন্য পুরো জাহাজটিই সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত।


মুসলিম আতিক সিংগাপুর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য।

প্রধান খবর

সংসদ ভবন প্রাঙ্গণের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করে সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন তিনি।

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুর কেন্দ্রের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ চলছে। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট শুরু হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জমে থাকা পানি ও আবর্জনা সরিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আসছে...