অল ক্রাইমস.টিভি ডেস্ক
জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে রাজনৈতিক ময়দানের জন্য ‘জুসি’ বা রসালো আখ্যা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “মাননীয় সংসদ সদস্য সবকিছুই পড়েছেন, কিন্তু প্রস্তাবিত বিলের প্রথম লাইনটি সম্ভবত এড়িয়ে গেছেন।”
মন্ত্রী ব্যাখ্যা করেন, বিলের প্রথম লাইনেই বলা আছে ২০২৫ সালের মানবাধিকার কমিশন অধ্যাদেশের বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আরও পরামর্শ ও যাচাই-বাছাই প্রয়োজন। সাময়িকভাবে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলনের উদ্দেশ্য হলো মানবাধিকার কমিশনের কার্যক্রম স্থবির না হওয়া।
আইনমন্ত্রী আরও বলেন, ২০২৫ সালের অধ্যাদেশের ধারা জনস্বার্থবিরোধী এবং ভিকটিমদের জন্য মানবাধিকার লঙ্ঘনের সমান। তিনি বর্তমান সরকারের মানবাধিকার রেকর্ড তুলে ধরে বলেন, মাত্র ৪২ দিনে কেউ ক্রসফায়ার বা গুমের শিকার হয়নি।
বিরোধী সংসদ সদস্য হাসনাত এই পুনঃপ্রচলনকে পশ্চাৎমুখী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন এবং বলেছেন, এটি অতীতে বিরোধী দল ও ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।



