পরীক্ষামূলক সংস্করণ

নড়াইলে তিন মাসের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, মা আটক

অল ক্রাইমস.টিভি ডেস্ক

নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে সাড়ে তিন মাস বয়সী এক কন্যা শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। নিহত শিশুর নাম ছাবিয়া নুর তাবাসসুম।

বৃহস্পতিবার ( এপ্রিল) সকালে নিজ বাড়িতে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই মা আরিফা খাতুনকে (২২) নিয়ে সন্দেহ তৈরি হয়।

খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নড়াইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে অভিযুক্ত মা আরিফা খাতুনকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

ঘটনায় এলাকায় শোক আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...