পরীক্ষামূলক সংস্করণ

অন্যায় করলে নিজের লোকও ছাড় পাবে না: সংস্কৃতিমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না—সে যে দল বা পরিচয়েরই হোক না কেন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর সদরের আমিনুর রহমান কলেজ-এর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দলের কোনো নেতাকর্মী অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে। সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানান তিনি।

সরকারি সুবিধা বণ্টনে নিরপেক্ষতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবে না। ভোট দিয়েছেন কি দেননি—সবার জন্যই সমানভাবে এই সুবিধা নিশ্চিত করা হবে।

এছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং অসহায় মানুষের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে, যাতে সরকারি সহায়তা সরাসরি মানুষের কাছে পৌঁছায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি মো. তানভীর রহমান সোহেল। আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান ও প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান কাবুল। অনুষ্ঠান শেষে সংস্কৃতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয় এবং সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...