পরীক্ষামূলক সংস্করণ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব বিলকিস জাহান রিমি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি। একইসঙ্গে দফতর দুটির শীর্ষ পদে রদবদল আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন অনুযায়ী তার অবসর–উত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে এক বছর চুক্তিভিত্তিকভাবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, বিলকিস জাহান রিমি এখন থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব সামলাবেন।

সরকারি প্রশাসনে নিয়মিত রদবদলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধান খবর

আগে কুপিয়ে হত্যাচেষ্টা, পাঁচ দিন আগেও হামলা—শেষে গুলিতে নিহত সাংবাদিক আলিফ

***বারবার হামলার পরও নিরাপত্তা মিলল না কেন? ****আগের অভিযোগের তদন্ত ও পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় আগের হামলাগুলোর তদন্ত ও পুলিশের

সংসদ ভবন প্রাঙ্গণের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করে সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন তিনি।

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুর কেন্দ্রের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ চলছে। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট শুরু হয়েছে।

আসছে...