পরীক্ষামূলক সংস্করণ

পদ-পদবির জন্য রাজনীতিতে যাওয়ার কোনো মানে হয় না: আব্দুল কাদের

অল ক্রাইমস.টিভি ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, রাজনৈতিক পদ-পদবির জন্য রাজনীতিতে যাওয়া তার লক্ষ্য নয়। বরং মত ও আদর্শের জায়গা থেকে কাজ করাই তার মূল উদ্দেশ্য।

রোববার (১৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, তিনি সবসময় অ্যাক্টিভিজম বা রাজনৈতিক কাজ করেছেন ব্যক্তিগত তৃপ্তি ও সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য।

আব্দুল কাদের আরও বলেন, রাজনীতিতে যুক্ত থাকার সময় হামলা-মামলা, জেল-জুলুমসহ নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। একই সঙ্গে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের দায়িত্ব থাকায় ব্যক্তিগত জীবনে নানা ত্যাগ স্বীকার করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি স্পষ্টভাবে জানান, পদ-পদবি বা ক্ষমতার আকাঙ্ক্ষা তার নেই, তবে নিজের পছন্দের জায়গায় কাজ করার ক্ষেত্রে তার দৃঢ় অঙ্গীকার রয়েছে। তার ভাষায়, উচ্চ পদ থাকলেই রাজনীতিতে অংশ নিতে হবে—এমন মানসিকতা তিনি ধারণ করেন না।

আব্দুল কাদের বলেন, পরিবর্তনের জন্য রাজনৈতিক ব্যবস্থার ভেতরে থেকে কাজ করার প্রয়োজনীয়তা তিনি বোঝেন। তবে পরিবেশ ও পরিস্থিতি অনুকূলে না থাকলে কেবল পদ-পদবির জন্য সেখানে যাওয়ার কোনো অর্থ নেই বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই–আগস্টের গণআন্দোলন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পরিবর্তনের চেষ্টা সবসময় চলমান থাকবে, তবে তার মাত্রা ও সুযোগ নির্ভর করবে পরিস্থিতির ওপর।

এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শীর্ষ নেতা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–তে যোগ দিতে পারেন। এ নিয়ে রোববার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...