পরীক্ষামূলক সংস্করণ

সাটুরিয়ায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করলেন ওসি মোঃ মতিয়ার রহমান মিঞা

আবু বকর সিদ্দিক জসিম,সাটুরিয়া থেকে
মানিকগঞ্জের সাটুরিয়া থানার সাটুরিয়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে আজ বুধবার।

সাটুরিয়া থানার পুলিশের সেবা জনগণের একেবারে দোরগোড়ায় পৌঁছানো এবং পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল ও গণমুখী করার প্রত্যয় নিয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান মিঞা বিট পুলিশিং কার্যক্রম উদ্ভোধন করেন।

সাটুরিয়ায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করলেন ওসি মোঃ মতিয়ার রহমান মিঞা

ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হাবিবুর রহমান, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পিন্টু সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, কমিউনিটি পুলিশিং সদস্য সহ স্থানীয় জনগনের উপস্থিতিতে সাটুরিয়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রম উদ্ভোধন করা হয়।

বিট পুলিশিং কার্যক্রমের বিষয় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিয়ার রহমান মিঞা জানান দেশে মাদক,জঙ্গীবাদ,নারী নিযার্তন, ইভটিজিং বাল্য বিবাহ, মুক্ত সমাজ গড়তে ও বিভিন্ন অন্যায় মূলক কাজ হতে জনগনকে বিরত রাখতে বিট পুলিশিং কার্যকম হাতে নেওয়া হয়েছে যাতে পুলিশিং সেবা মানূষের দোরগোড়ায় পৌঁছানো যায়।

প্রধান খবর

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণা, বৃহস্পতি-শুক্রবার বন্ধ থাকবে সিলিন্ডারের দোকান

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কর্মপরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকার সুস্পষ্ট নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়তে এসব অধিকারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আসছে...