পরীক্ষামূলক সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস অনুসন্ধানে বড় প্রকল্প শুরু

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে তিতাস গ্যাস ফিল্ডের ৩১ নম্বর কূপে নতুন করে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করেন একে এম মিজানুর রহমান।

বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড জানায়, ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপে এই কূপে গ্যাসের সম্ভাবনা শনাক্ত হওয়ায় নতুন করে গভীর অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে এই প্রকল্পকে সম্ভাবনার নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।

বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামানিক জানান, তিতাস ও বাখরাবাদ গ্যাস ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খননের একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় তিতাস-৩১ এবং বাখরাবাদ-১১ নম্বর কূপ খনন করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিসিডিসি–এর সঙ্গে গত বছরের ৭ আগস্ট এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রকল্প পরিচালক মো. মাহমুদুল নবাব জানান, তিতাস-৩১ নম্বর কূপটি প্রায় ৫ হাজার ৭শ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে, যা দেশের অন্যতম গভীর কূপ হিসেবে বিবেচিত হবে। প্রায় ২১০ দিনের মধ্যে খনন কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কূপটি সফলভাবে খনন করা গেলে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে, যা দেশের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পেট্রোবাংলা–এর পরিচালক একে এম মিজানুর রহমান বলেন, গ্যাস উৎপাদন বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে এবং তিতাস-৩১ কূপ সেই পরিকল্পনার অংশ। এই কূপ থেকে গ্যাস পাওয়া গেলে দেশের জ্বালানি সংকট কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

একই প্রকল্পের আওতায় বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের ১১ নম্বর কূপেও খনন কার্যক্রম চলছে। দুটি কূপ খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী নভেম্বরের মধ্যে তিতাস-৩১ নম্বর কূপের খনন কাজ সম্পন্ন হবে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...