পরীক্ষামূলক সংস্করণ

মন্ত্রী: পাটকল শ্রমিকরা আগামী সপ্তাহের মধ্যে জুনের বেতন পাবেন

নিজস্ব প্রতিবেদক

সব ক্ষেত্রেই মজুরি কমিশন-২০১৫ এর ভিত্তিতে পাওনা পরিশোধ করা হবে বলেও জানান তিনি

বন্ধ হয়ে যাওয়া ২৫ রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা আগামী সপ্তাহের মধ্যে তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে জুন মাসের বেতন পাবেন বলে আশ্বস্ত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবন থেকে জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী এ আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, ‘‘নোটিশ মেয়াদের অর্থাৎ জুলাই-আগস্টের ৬০ দিনের মজুরিও উভয় মাসে যথারীতি পরিশোধ করা হবে।’’

মন্ত্রী জানান যে পিএফ, গ্র্যাচুইটি ও গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ শ্রমিকদের অবশিষ্ট সব পাওনার ৫০% তাদের নিজ ব্যাংক হিসাবে এবং বাকি ৫০ শতাংশ নিজস্ব নামে সঞ্চয়পত্র আকারে সেপ্টেম্বর মাসের মধ্যে পরিশোধ করা হবে।

সব ক্ষেত্রেই মজুরি কমিশন-২০১৫ এর ভিত্তিতে পাওনা পরিশোধ করা হবে বলেও জানান তিনি।

পাটমন্ত্রী আরও জানান, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় পাটকলগুলো পুনরায় চালু হলে এসব শ্রমিক সেখানে কাজে অগ্রাধিকার পাবেন।

এছাড়া অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা দ্রুততম সময়ের মধ্যে পরিশোধের জন্য তাদের ব্যাংক হিসাব নম্বর সরবরাহ করতে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রধান খবর

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন এবং ৩৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে; একজন আসামি খালাস পেয়েছেন।

আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান যাচ্ছেন। সফরে মেট্রোরেল প্রকল্পের ব্যয় ও ঋণের সুদ কমানো, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং ১৩.৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে একনেক বৈঠক স্থগিত হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।

আসছে...