পরীক্ষামূলক সংস্করণ

মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে যুক্ত হবে ১,৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ

অল ক্রাইমস.টিভি ডেস্ক

চলমান লোডশেডিং ও বিদ্যুৎ ঘাটতির মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে সরকার। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে অতিরিক্ত ১ হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উম্মে রেহানা

বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, নতুন এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে চলমান সংকট কিছুটা কমে আসবে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে।

তিনি আরও বলেন, দেশের খাদ্য উৎপাদন ও সেচ কার্যক্রম সচল রাখা এবং শিল্পকারখানার উৎপাদন অব্যাহত রাখতে বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তবে বিদ্যুৎ সংকট পুরোপুরি মোকাবিলায় নাগরিকদেরও বিদ্যুৎ সাশ্রয়ের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে বাসা-বাড়ি ও অফিসে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার অনুরোধ করেন।

সরকারি কর্মকর্তাদের মতে, নতুন এই বিদ্যুৎ যুক্ত হলে জাতীয় গ্রিডে চাপ কিছুটা কমবে এবং লোডশেডিং পরিস্থিতির উন্নতি ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...