পরীক্ষামূলক সংস্করণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য।

শনিবার কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।

এ সময় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগ–এ, যেখানে ৫ জন শিশু মারা গেছে। এছাড়া ঢাকা বিভাগ–এ ৩ জন, সিলেট বিভাগ–এ ২ জন এবং রাজশাহী বিভাগ–এ ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের হাম নিশ্চিত হয়েছে।

এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৭ হাজার ৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

অধিদপ্তর আরও জানায়, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪২ জন মারা গেছেন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০৯ জনের।

আসছে...