পরীক্ষামূলক সংস্করণ

খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২

অল ক্রাইমস. টিভি ডেস্ক

খুলনার তেরখাদা উপজেলা–এ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় প্রথমে নুর আলম (৫৬) নিহত হন। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০) মারা যান।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিএনপির দুই গ্রুপ শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ধান কাটা ও পূর্বশত্রুতার জেরেই সংঘর্ষের সূত্রপাত হয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

আসছে...