পরীক্ষামূলক সংস্করণ

৪ নদীর পানি বিপৎসীমার ‍ওপরে, ৫ জেলায় বন্যার শঙ্কা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দেশজুড়ে ভারি থেকে অতিভারি বৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, আর সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জেও দ্রুত পানি বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় নিকলীতে সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এছাড়া ভোলা, ফেনী, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় অতিভারি বর্ষণ হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১ মে পর্যন্ত কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে মৌসুমি লঘুচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে।

নৌ দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীবন্দরগুলোতেও ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নেত্রকোণা ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং সিলেট অঞ্চলের আরও কয়েকটি জেলায় বন্যার ঝুঁকি রয়েছে।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

আসছে...