পরীক্ষামূলক সংস্করণ

“স্বচ্ছ তালিকা চাই, প্রকৃত কৃষকরাই পাবে টাকা”: প্রধানমন্ত্রী তারেক রহমান

অল ক্রাইমস.টিভি ডেস্ক

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জানিয়ে স্বচ্ছতার সাথে সঠিক তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ২০২৬ সালের ৭ মে, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বিশেষ সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। সভায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে একটি নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে এবং এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস তাদের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হবে। উল্লেখ্য যে, গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, হাওরাঞ্চলে অকাল বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার তিন মাস থাকবে।

সভায় দ্রুততম সময়ের মধ্যে কৃষকদের হাতে অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আগাম বৃষ্টির ক্ষতি এড়াতে ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়। এই গুরুত্বপূর্ণ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিন উপস্থিত ছিলেন। এছাড়াও হাওরাঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সংশ্লিষ্ট এলাকার বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে কোনো অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...