পরীক্ষামূলক সংস্করণ

বর্তমান প্রজন্মকে কোরআনের আদর্শে গড়ে তুলতে হবে: মিয়া গোলাম পরওয়ার

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ঐতিহাসিক ১১ মে ‘কুরআন দিবস’ উপলক্ষে এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বর্তমান প্রজন্মকে কোরআনের শিক্ষা ও আদর্শে বলীয়ান করার আহ্বান জানিয়েছেন।

আজ রবিবার (১০ মে) ২০২৬ তারিখ প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত কোরআনের আদর্শ প্রতিষ্ঠা করতে পারলেই কেবল দুর্নীতি, বৈষম্য ও নৈতিক অবক্ষয়মুক্ত একটি কল্যাণরাষ্ট্র গঠন করা সম্ভব। ১৯৮৫ সালে ভারতের কলকাতা হাইকোর্টে পবিত্র কোরআন বাজেয়াপ্ত করার যে অপচেষ্টা হয়েছিল, তার প্রতিবাদে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস স্মরণ করে তিনি এই মন্তব্য করেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার ১৯৮৫ সালের সেই ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে জানান, কলকাতার পদ্মপল চোপড়া ও শীতল সিং নামের দুই ব্যক্তি কোরআনের কিছু আয়াত দাঙ্গায় উসকানি দেয় এমন মিথ্যা দাবিতে রিট করেছিলেন। এর প্রতিবাদে ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের গুলিতে সেলিম, শীষ মোহাম্মদ, রশিদুল হকসহ অনেক তৌহিদী জনতা শাহাদাতবরণ করেন। তাদের এই চরম আত্মত্যাগের ফলেই ভারত সরকার মামলাটি প্রত্যাহার করতে বাধ্য হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল দিনটিকে বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও বেদনাবিধুর দিন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আল-কোরআন হচ্ছে মানবজাতির মুক্তির সনদ এবং শান্তি ও ন্যায়বিচারের একমাত্র দিকনির্দেশনা। পৃথিবীর কোনো অপশক্তিই এই মহান কিতাবের আলো নিভিয়ে দিতে পারবে না। তিনি দেশবাসীকে শহীদদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে কোরআনের আদর্শ অনুশীলনের আহ্বান জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...