পরীক্ষামূলক সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইলের যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে দুর্বৃত্তদের গুলিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রবাসী যুবক সুমন নিহিত হয়েছেন।

শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ৩৫ বছর বয়সী সুমন মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই শহরে নিজের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ঘটনার সময় তিনি নিজের গাড়ির ভেতরে অবস্থান করছিলেন, তখন একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, সুমন তিন বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেছিলেন। তার ঘরে বর্তমানে দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। ঠিক কী কারণে বা কোন শত্রুতার জেরে তাকে এভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। সুমনের অকাল মৃত্যুর খবর টাঙ্গাইলে তার গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছেন। সুমনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় শোকসন্তপ্ত পরিবারকে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। বর্তমানে নিহতের পরিবার ও এলাকাবাসী সুমনের মরদেহ ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...