পরীক্ষামূলক সংস্করণ

স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা, ১৩ বছর পর স্বামীর যাবজ্জীবন

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ে স্ত্রীর পরকীয়া প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার দায়ে দীর্ঘ ১৩ বছর পর স্বামী মো. শাহাদাৎ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে ২০২৬) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৯-এর বিচারক মাহমুদুল ইসলাম এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি শাহাদাৎ হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম সরকার মামলার এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকার তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের দক্ষিণ পাশে মা মেডিক্যাল স্টোরের বিপরীত দিকের ফুটপাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনিসের সঙ্গে আসামি শাহাদাৎ হোসেনের স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। শাহাদাৎ বিষয়টি জানতে পেরে আনিসকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহাদাৎ ধারালো ছুরি দিয়ে আনিসকে আঘাত করে হত্যা করেন এবং মৃতদেহ ফুটপাতে ফেলে রেখে পালিয়ে যান। ঘটনার পর তেজগাঁও থানার উপপরিদর্শক মো. মাসুদুল ইসলাম অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত চলাকালীন আসামি শাহাদাৎ হোসেন গ্রেফতার হন এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি তেজগাঁও থানার উপপরিদর্শক কাজী সাহান হক আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং একই বছরের ২৭ মে বিচার কাজ শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ১৪ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই চূড়ান্ত রায় প্রদান করেন।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...