পরীক্ষামূলক সংস্করণ

আশুলিয়ায় বন্ধুর হাতে যুবক খুন

অল ক্রাইমস.টিভি ডেস্ক

সাভারের আশুলিয়ায় পাওনা টাকা বা অভ্যন্তরীণ কলহের জেরে বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে পারভেজ মিয়া (২৬) নামে এক যুবক নির্মমভাবে খুন হয়েছেন।

সোমবার (১১ মে ২০২৬) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রবিবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুনের ঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়া শেরপুর জেলার নকলা থানার রুনীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন একটি বাসায় ভাড়া থেকে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে বন্ধু শাহাদাত হোসেন কৌশলে পারভেজকে তার বাড়িতে ডেকে নেন। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহাদাত উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে পারভেজের মুখ ও মাথায় উপর্যুপরি আঘাত করেন। পারভেজের আর্তচিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কেপিসি বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহতের শরীরের গুরুত্বপূর্ণ স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত শাহাদাত হোসেন পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...