পরীক্ষামূলক সংস্করণ

প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : আইসিটি মন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ সোমবার (১১ মে ২০২৬) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে মন্ত্রীর নিজ কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে দেশের টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করা হয়। মন্ত্রী বাংলাদেশে একটি বিশেষায়িত ‘এআই ট্রেনিং সেন্টার’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আগ্রহ প্রকাশ করেন, যেখানে দেশের তরুণ সমাজকে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বিশ্বমানের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে। ফকির মাহবুব আনাম বিশ্বাস করেন, এর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রা আরও বেগবান হবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠকে জানান, গত তিন থেকে চার দশক ধরে চীনের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো বাংলাদেশে সফলভাবে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যার ফলে সরাসরি ১০ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাদের প্রযুক্তিগত সহায়তায় আজ দেশের প্রায় ৯৮ শতাংশ মানুষ মোবাইল নেটওয়ার্ক সুবিধার আওতায় এসেছে। এছাড়াও দেশে স্থাপিত চীনা মোবাইল কারখানায় প্রতি বছর প্রায় ৮ মিলিয়ন বা ৮০ লক্ষ হ্যান্ডসেট উৎপাদিত হচ্ছে। বৈঠকে ভবিষ্যতে ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণ, জাতীয় ডেটা সেন্টার উন্নয়ন এবং ২০২৭ সালের আন্তর্জাতিক রেডিওকমিউনিকেশন কনফারেন্সে চীনের প্রার্থিতার বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করা হয়। উক্ত বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব বিলকিস জাহান রিমি এবং হুয়াওয়ে ও জেডটিইর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...