পরীক্ষামূলক সংস্করণ

“আর মারিস না ভাই”: তুষারের আর্তনাদেও মন গলেনি পাষণ্ডদের

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় চুরির অপবাদে তুষার নামে এক যুবককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে, যার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

রাজশাহীর মতিহার থানার কাজলা এলাকার নাজিরের ছেলে তুষারকে (৩৫) গত রোববার (১০ মে ২০২৬) একটি বাসার জানালার কাঁচ চুরির সন্দেহে আটক করে স্থানীয় কয়েকজন যুবক। এরপর তাকে জনসম্মুখে গাছের সঙ্গে বেঁধে বাঁশ ও মোটা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। নির্যাতনের সময় একটি বাঁশ ভেঙে গেলে পুনরায় আরেকটি বাঁশ এনে নতুন করে প্রহার শুরু করা হয়। যন্ত্রণায় কাতর তুষার ‘হৃদয়’ নামে এক যুবকের কাছে বারবার জীবন ভিক্ষা চাইলেও তার আর্তনাদে কারও মন গলেনি। পুরো ঘটনাটি দাঁড়িয়ে ভিডিও করছিল অভিযুক্ত হৃদয় নিজেই। ভিডিওতে দেখা যায়, তুষার বারবার বলছিলেন, “ওরে মা… মা গো… আর মারিস না ভাই… হৃদয় ভাইয়া, ছেড়ে দে… আমি আর করব না…”। তবে আশপাশে উপস্থিত কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।

সিটিএসবি ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, এই লোমহর্ষক নির্যাতনের মূল হোতা হিসেবে আশিক, মাহিন ও মানিক নামে তিন যুবকের নাম উঠে এসেছে এবং হৃদয় নামের যুবকটি ভিডিও ধারণ করেছে। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানিয়েছেন, এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ না দিলেও তুষার নিজেই মামলা করবেন বলে জানিয়েছেন। পুলিশ এই বর্বরোচিত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে। সচেতন মহলের মতে, চুরির সন্দেহ থাকলেও আইন নিজের হাতে তুলে নিয়ে এমন অমানবিক নির্যাতন করা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং গুরুতর অপরাধ।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...