পরীক্ষামূলক সংস্করণ

লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

লবণ চাষিদের স্বার্থ রক্ষা এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১১ মে ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণ চাষিদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্থানীয় চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমানে কৃষি মন্ত্রণালয় লবণের উৎপাদন খরচ পর্যালোচনা করছে যাতে চাষিরা তাদের পরিশ্রমের সঠিক মূল্য পান। দেশে শিল্প ও ভোজ্য লবণের প্রকৃত চাহিদা নিরূপণ করে আমদানির প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমনভাবে নীতিমালা তৈরি করা হচ্ছে যাতে দেশীয় চাষিরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন এবং বাংলাদেশ লবণ উৎপাদনে পুরোপুরি স্বনির্ভর হতে পারে।

সীমান্ত পরিস্থিতি ও ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন বা অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত (যেমন কাঁটাতার নির্মাণ) তাদের নিজস্ব বিষয়। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কোনো নির্দিষ্ট অঙ্গরাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলে না। সীমান্তে অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে।

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী কথিত সংখ্যালঘু নির্যাতন ও এর প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের বিষয়ে মন্ত্রী সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, অনেক ক্ষেত্রে পুরাতন ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত এ ধরনের কোনো পরিস্থিতির সত্যতা বা বাংলাদেশে নেতিবাচক প্রভাব পড়ার মতো কোনো তথ্য স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি দেশবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...