পরীক্ষামূলক সংস্করণ

‘ভণ্ড হুজুর’ বলে কাকে ইঙ্গিত করলেন মারিয়া মিম?

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান–এর প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিম–এর একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। পোস্টে কারও নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ এরপর থেকেই নেটিজেনদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকের ধারণা, এই মন্তব্যের মাধ্যমে তিনি সাবেক স্বামী সিদ্দিককেই ইঙ্গিত করেছেন।

পোস্টের মন্তব্যঘরে অনেকেই সরাসরি সিদ্দিকের নাম উল্লেখ করে বিভিন্ন মন্তব্য করছেন। সম্প্রতি সিদ্দিকের ধর্মীয় বেশভূষা, টুপি-দাঁড়ি এবং বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য নিয়েই মূলত এই আলোচনা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, প্রায় ১১ মাস কারাভোগের পর গত মার্চে মুক্তি পান সিদ্দিকুর রহমান। এরপর এক সাক্ষাৎকারে তিনি জানান, কারাগারে থাকাকালে ধর্মীয় জীবনযাপনের দিকে বেশি মনোযোগী হয়েছেন। একই সঙ্গে তিনি মারিয়া মিমকে নিজের দুর্বল জায়গা বলেও উল্লেখ করেন। তাদের একমাত্র ছেলে আরশ হোসাইন বর্তমানে মিমের সঙ্গেই রয়েছে।

এর আগে এক অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করে আলোচনায় এসেছিলেন মারিয়া মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রহস্যময় এই পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে। তবে পোস্টটি সত্যিই সিদ্দিককে উদ্দেশ্য করে দেওয়া কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি মিম।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...