পরীক্ষামূলক সংস্করণ

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

অল ক্রাইমস.টিভি ডেস্ক

নাটোরের লালপুরে জীবনের নানা প্রতিকূলতা জয় করে ৪০ বছর বয়সে ছেলে মনিরুল ইসলামের (১৫) সঙ্গে একসঙ্গে এসএসসি পরীক্ষায় বসেছেন ফুলঝড়ি বেগম, যা পুরো এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা ফুলঝড়ি বেগম চলতি বছর তার ছেলের সঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছেন। মা ও ছেলে উভয়েই মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং বর্তমানে তারা মধুবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। ফুলঝড়ি বেগমের স্বামী নজরুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক ও দিনমজুর। অভাবের সংসারে শত অভাব-অনটন সত্ত্বেও সন্তানদের সুশিক্ষিত করার স্বপ্নে বিভোর এই দম্পতির বড় মেয়ে ইতোমধ্যে নার্সিং শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছেন। এবার ছোট ছেলের সঙ্গে নিজের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে কলম ধরেছেন মা ফুলঝড়ি বেগম।

ফুলঝড়ি বেগম জানান, অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসায় সে সময় তার পড়াশোনার ইতি ঘটেছিল। দীর্ঘ সংসার জীবনে সন্তানদের বড় করতেই তার সব সময় কেটে গেছে। তবে মনের কোণে এসএসসি পরীক্ষার অভিজ্ঞতার স্বাদ নেওয়ার যে ইচ্ছা ছিল, তা আজ ছেলের উৎসাহে বাস্তবে রূপ পেয়েছে। যদিও গ্রামের কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন এবং নানা মন্তব্য করছেন, তবুও ছেলের সঙ্গে পরীক্ষা দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তার এই সাহসী উদ্যোগে পূর্ণ সমর্থন দিয়েছেন স্বামী নজরুল ইসলাম। তিনি মনে করেন, একজন শিক্ষিত মা-ই পারেন একটি শিক্ষিত জাতি উপহার দিতে। তাই দিনমজুরি করে কষ্ট হলেও স্ত্রীর পড়ার খরচ যোগাতে তিনি কার্পণ্য করছেন না এবং ভবিষ্যতেও তার পড়াশোনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

অন্যদিকে মা মনিরুল ইসলাম তার মায়ের এমন অদম্য ইচ্ছাশক্তিতে গর্বিত। সে জানায়, মাকে পাশে বসে পড়তে দেখে তার নিজের পড়াশোনার উৎসাহ আরও বেড়ে যায়। স্থানীয় উপজেলা প্রশাসনও এই ঘটনাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ এই ঘটনাকে নারী শিক্ষার এক অনন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, বয়স যে শিক্ষার পথে কোনো বাধা নয়, ফুলঝড়ি বেগম সেটি প্রমাণ করেছেন। এই সাহসী মায়ের উচ্চশিক্ষা নিশ্চিত করতে এবং তার যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...