পরীক্ষামূলক সংস্করণ

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দখলদার ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে ফের রকেট হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার (১৩ মে) লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থানরত ইসরায়েলি সেনাদের টার্গেট করে একাধিক রকেট নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, রকেটগুলো তাদের সেনাদের খুব কাছাকাছি এসে আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর ইসরায়েলের সীমান্তবর্তী অবৈধ বসতি জারিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে একই দিনে দখলদার ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে ফাঁসিতে ঝুলিয়ে তার দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইহসান আফরেসথ। তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের গোপন ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ আনা হয়।

ইরানি কর্তৃপক্ষের দাবি, ইহসান আফরেসথ নেপালে গিয়ে মোসাদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ নেন। পরে তিনি ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে সরবরাহ করেন। দীর্ঘ তদন্ত শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে একদিকে হিজবুল্লাহর রকেট হামলা, অন্যদিকে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর—দুটি ঘটনাই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে পুরো অঞ্চলে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...