পরীক্ষামূলক সংস্করণ

নারায়ণগঞ্জে ১০ হত্যা : শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই আদেশ প্রদান করেন। মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করা হয়েছে। বর্তমানে এই মামলার প্রধান আসামি শামীম ওসমানসহ ১২ জন আসামির সকলেই পলাতক রয়েছেন।

অভিযুক্ত অন্য আসামিরা হলেন— শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না, আওয়ামী লীগ নেতা শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু এবং ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলায় তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জের চাষাঢ়া ও সাইনবোর্ড এলাকায় কিশোর আদিল ও ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল এবং ছয় বছরের শিশু রিয়াসহ মোট ছয়জনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগ অনুযায়ী, ২১ জুলাই ফতুল্লার ভূইগড় বাসস্ট্যান্ডের সামনে আবদুর রহমান ও মোহাম্মদ রাকিবকে হত্যা করা হয়। তৃতীয় অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যা করা হয়।

আদালতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন আবদুস সাত্তার পালোয়ান, সহিদুল ইসলাম ও মঈনুল করিম। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। এর আগে গত ১৯ জানুয়ারি আদালত আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন এবং আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...