পরীক্ষামূলক সংস্করণ

বাড্ডায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এসি মিস্ত্রির সহকারীর মর্মান্তিক মৃত্যু

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাজধানীর বাড্ডায় একটি ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মো. ফাহিম (২৫) নামের এক এসি মিস্ত্রির সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৬ মে) দুপুর সাড়ে বারোটার দিকে বাড্ডা বৌবাজার এলাকায় একটি ভবনে এসি লাগানোর কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বিকেল আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ফাহিমকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহত ফাহিমের সহকর্মী লিখন হোসেন শাওন দুর্ঘটনার বিবরণ দিয়ে জানান, দুপুরে তাঁরা ওই ভবনের চতুর্থ তলায় একটি নতুন এসি লাগানোর কাজ করছিলেন। এ সময় এসি মিস্ত্রির সহকারী ফাহিম কাজের প্রয়োজনে ছয়তলার ছাদে গিয়ে একটি রশি খোলার চেষ্টা করছিলেন। রশি খোলার সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে ফসকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। নিহত ফাহিম মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ধিরপুর কলাবাগান গ্রামের মো. ফারুকের ছেলে। তিনি জীবিকার তাগিদে ঢাকার বাড্ডা আদর্শ নগর এলাকায় একটি মেসে বসবাস করতেন।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আসছে...