পরীক্ষামূলক সংস্করণ

নাটোরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার বন্দর আমতলা ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত মুক্তার হোসেন হীরা (৩২) নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে এবং জীবন আলী (১৮) নাটোরের লালপুর উপজেলার সাধূপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান গণমাধ্যমকে জানান, আজ সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী সিংড়া যাচ্ছিলেন। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলা ব্রীজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও মুক্তার হোসেন হিরা নামে মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর যাত্রী সাইফুল ইসলাম।

দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা আহত সাইফুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...