পরীক্ষামূলক সংস্করণ

খুলনায় প্রকাশ্য দিবালোকে যুবককে মোটরসাইকেলে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

খুলনা নগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকায় মো. রাশেদ নামের এক রাজমিস্ত্রি যুবককে মোটরসাইকেলে করে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

আজ মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে খুলনা নগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার স্কুলভিটায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. রাশেদ। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন এবং খুলনা জিরোপয়েন্ট কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। লবণচরা থানা পুলিশ ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন ঘটনার বিবরণ দিয়ে জানান, আজ সকালে লবণচড়া থানার কৃষ্ণনগর এলাকায় রাশেদ তার নিজের বাড়ির পাশের একটি দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ তিন থেকে চারটি মোটরসাইকেলে চড়ে একদল দুর্বৃত্ত সেখানে এসে উপস্থিত হয় এবং জোরপূর্বক রাশেদকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তারা রাশেদকে সাচিবুনিয়া এলাকার স্কুলভিটায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাশেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশি অনুসন্ধান থেকে জানা গেছে, নিহত রাশেদের সাথে একটি পক্ষের দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ছিল এবং এর আগেও তাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছিল। পূর্ব শত্রুতার জের ধরেই এই পরিকল্পিত হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনতে এবং তাদের আটকে পুলিশ ইতিমধ্যেই মাঠে নেমেছে ও জোরালো তৎপরতা চালাচ্ছে বলে থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...