পরীক্ষামূলক সংস্করণ

বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও আগরবাতি পাঠিয়ে হত্যার হুমকি

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়ি থেকে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল ও একটি হুমকি দেওয়া চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) সকালে বাড়ির প্রাচীরের ওপর এসব দেখতে পেয়ে মেহেরপুর থানা পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, বলিয়াপুর গ্রামের মৃত মো. এজেল শেখের ছেলে লস্কর আলী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা তাঁর বাড়ির দেয়ালের ওপর হালকা নীল রঙের পলিথিনে মোড়ানো কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল এবং একটি হুমকির চিরকুট রেখে যায়।

চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। এতে লেখা রয়েছে— ‘তুই ভালো মন্দ খেয়ে নে। তোর সময় শেষ। বটতলায় তোর মাথা গাছে ঝুলিয়ে রাখবো। তুইসহ তোর পাশে যারা থাকে কাউকে ছাড়বো না।’ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

লস্কর আলী জানান, সকালে বাড়ির প্রাচিরের উপর একটি পলিথিন ব্যাগে কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং জীবননাশের হুমকি দিয়ে একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। পরে তিনি বলিয়ারপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে সেখানকার পুলিশ সদস্যরা এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কাফনের কাপড়সহ অন্য সামগ্রী উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

প্রধান খবর

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন এবং ৩৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে; একজন আসামি খালাস পেয়েছেন।

আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান যাচ্ছেন। সফরে মেট্রোরেল প্রকল্পের ব্যয় ও ঋণের সুদ কমানো, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং ১৩.৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে একনেক বৈঠক স্থগিত হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।

আসছে...