পরীক্ষামূলক সংস্করণ

অস্ত্র জমা দিয়ে শান্তির পথে গ্রামবাসী

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের সংঘাত ও বিরোধ ভুলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেছেন স্থানীয় গ্রামবাসীরা। এ উদ্যোগের অংশ হিসেবে তারা স্বেচ্ছায় নিজেদের কাছে থাকা দেশীয় অস্ত্র প্রশাসনের কাছে জমা দিয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেলে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কি প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে স্থানীয়রা ভবিষ্যতে কোনো ধরনের সংঘর্ষ, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত কর্মকর্তারা অস্ত্র জমা দিতে আসা গ্রামবাসীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারা বলেন, অস্ত্রের পরিবর্তে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে। পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনস্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছোটখাটো বিরোধকে কেন্দ্র করে অতীতে এলাকায় একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এখন তারা শান্তিপূর্ণ সহাবস্থানের পথ বেছে নিয়েছেন।

প্রশাসনের কর্মকর্তারা বলেন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় স্থানীয় জনগণের এই উদ্যোগ অন্য এলাকার জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক এবং সালথা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...