পরীক্ষামূলক সংস্করণ

সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা

সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়েছে, যার ফলে দায়িত্বরত কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার ১১ জুন বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মোংলা থানার জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ডের স্টেশনে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা বজায় রাখতে কোস্টগার্ড দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। মোংলা থানার জয়মনির ঘোল এলাকাটি দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেখানে কোস্টগার্ড স্টেশন স্থাপনের পর বনদস্যুদের রসদ, অস্ত্র ও লজিস্টিক সহায়তা সরবরাহের পথ অনেকাংশে বন্ধ হয়ে যায় এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়ে। এর ফলেই বনদস্যু ও তাদের সহযোগীরা এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি মেনে নিতে না পেরে এই হামলা চালিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রাথমিক তথ্য ও স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে কোস্টগার্ডের ধারণা, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে কোস্টগার্ডকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা, ভাঙচুর, অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বর্তমানে যৌথ অভিযান চালানো হচ্ছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কোস্টগার্ড কর্তৃপক্ষ।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...