পরীক্ষামূলক সংস্করণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃ‘ত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যুর মধ্য দিয়ে গত সাড়ে তিন মাসে (১৫ মার্চ থেকে এ পর্যন্ত) এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৮ জনে।

আজ শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে দেশের মহামারি পরিস্থিতির এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৭৮৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি টেস্টে সরাসরি হাম শনাক্ত হয়েছে ৪৫ জনের দেহে এবং বাকি ৭৪৪ জনের মধ্যে রোগটির তীব্র উপসর্গ দেখা গেছে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে চলতি জুন মাসের ২৭ তারিখ শনিবার পর্যন্ত সারা দেশে মোট ৯৭ হাজার ৫২২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে চূড়ান্তভাবে ১১ হাজার ৫৪৯ জনের হাম শনাক্ত করা সম্ভব হয়েছে।

প্রতিবেদনে হাসপাতালের ভর্তি ও সুস্থতার চিত্র তুলে ধরে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮১ হাজার ৯৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে উন্নত চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৭৮ হাজার ২৮৭ জন। তবে শিশুদের মধ্যে এই সংক্রামক ব্যাধির প্রকোপ ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় দেশজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও অভিভাবকদের মাঝে উদ্বেগ গভীর হচ্ছে।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...