পরীক্ষামূলক সংস্করণ

রাশেদ খানের চূড়ান্ত সিদ্ধান্ত: বিএনপিতেই থাকছেন, গণঅধিকারে ফেরা নয়

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ সদর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু তালেব ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। রাশেদ ভোটের দিক থেকে তৃতীয় হন।

নির্বাচনের পর রাশেদ খান জানিয়েছেন, তিনি বিএনপিতেই রাজনীতি চালিয়ে যাবেন এবং গণঅধিকার পরিষদে ফিরবেন না। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপির সঙ্গে কাজ করাই তার চূড়ান্ত সিদ্ধান্ত।

তিনি আরও জানান, গণঅধিকার পরিষদের বর্তমান নেতৃত্বের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো রয়েছে। পাশাপাশি বিএনপি ও গণঅধিকার পরিষদের রাজনৈতিক লক্ষ্য অনেকাংশে মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের আগে দুই দলের মধ্যে সমঝোতার ভিত্তিতে আসন বণ্টন হয়েছিল বলেও জানান রাশেদ খান।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

আসছে...