পরীক্ষামূলক সংস্করণ

বিএনপি নেতাদের মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিল ছাত্রলীগ, আটক ১৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ওড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে তা প্রতিহত করতে গেলে বিএনপির নেতাকর্মীরা হামলার শিকার হন।

জানা গেছে, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন ও সহ-সভাপতি সুমন খন্দকারের নেতৃত্বে দেড় শতাধিক নেতাকর্মী মহাসড়কে মিছিল করেন। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের স্মরণে এবং ঘটনাটিকে ‘গণহত্যা দিবস’ উল্লেখ করে এ কর্মসূচি পালন করা হয়।

রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী অভিযোগ করেন, মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলার ঘটনায় ১৯ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...