পরীক্ষামূলক সংস্করণ

বিজিবির অভিযানে দুই মিয়ানমারের নাগরিকসহ গ্রেপ্তার ৩

বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই মিয়ানমারের নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় বিদেশি আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বঙ্কুপাড়া বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে অবস্থানের অভিযোগে দুই মিয়ানমারের নাগরিক এবং তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন মিয়ানমারের মংডু উপজেলার বাসিন্দা মা তুন যং ম্রো (২০), মা তুন ইয়াং ম্রো (২১) এবং তাদের সহযোগী বান্দরবানের থানচি সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬)। তিনি থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রোর ছোট ভাই।

শুক্রবার (১৭ জুলাই) বঙ্কুপাড়া বিওপির নায়েক সুবেদার মো. কামরুল ইসলামের লিখিত অভিযোগের ভিত্তিতে থানচি থানায় বিদেশি আইনের ১৩/১৪ ধারায় মামলা দায়ের করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, বিজিবির দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...