পরীক্ষামূলক সংস্করণ

মানিকগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) গভীর রাতে পৃথক অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ (৫৯) এবং শিবালয় উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু (৪২)। তারা দুজনই শিবালয় উপজেলার শিবরামপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের এই দুই নেতাকে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত বা গ্রেপ্তারের নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...