পরীক্ষামূলক সংস্করণ

মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুলতান সরদারকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর গ্রাম থেকে নিহত জোবেদা বেগমের (৬০) মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই) রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন জোবেদা বেগম। পরে রাত আনুমানিক ৩টার দিকে তার স্বামী সুলতান সরদার (৬৪) ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে আটক করে। তিনি একই গ্রামের বাসিন্দা।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, কী কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

নিহতের পরিবার এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...